1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শাহজাদপুরে লবণে চেতনানাশক দিয়ে ৫ বাড়িতে চুরির ঘটনায় ৪ জন আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪১৫ Time View

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের মৃত হাছেন আলীর পুত্র মো: আল আমিন সরকার, পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার পুত্র মো: সাইদুল ইসলাম ওরফে মদন, মোঃ ময়নাল হোসেনের পুত্র সিএনজি চালক মোঃ হামিদুল ইসলাম এবং চিত্ত কর্মকারের ছেলে শ্রী পল্লব কর্মকার। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, স্বর্ণের দোকানদার পল্লব কর্মকারের দোকান থেকে ৫ ভরি ২ আনা স্বর্ণ, ৩ ভরি ৮ আনা রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্না ঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর গভীর রাতে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের পাল পাল পাড়ার হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শংকর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করে। ঐ মামলার সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, রূপা, চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com