1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আজ ৩ বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

যুবলীগ-সেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ মিথ্যা বলে দাবী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৪১৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল ও সেচ্ছাসেবকলীগের সভাপতি ইলিয়াস হোসাইন এবং সাধারণ সম্পাদক আল-আমিন সরকারের বিরুদ্ধে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ মিথ্যা বলে দাবী করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে রায়গঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা দাবী করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল।

তিনি বলেন, বিগত জেলা পরিষদ নির্বাচনের আগের রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক সজীব আহম্মেদ মনিরসহ তাদের লোকজন অভি হাইওয়ে ভিলায় খেতে আসে। আচারণ সন্দেহজনক হওয়ায় তাদের সাথে আমরা কথা বলি। এতে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরদিন নির্বাচনে তাদের প্রার্থী হেরে যায় এবং আমাদের প্রার্থী বিজয়ী হন। সেই আক্রোশ থেকে আমাদের রাজনৈতিকভাবে হেয় করতে ঘটনার ৫দিন পর ১৩ মার্চ রায়গঞ্জ থানায় একটি মিথ্যা অভিযোগ করা হয়। সেই অভিযোগের আলোকে কয়েকটি জাতীয় ও স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটিতে টাকা ছিনতাইয়ের যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

এসময় উপস্থিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ্, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল আকন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com