1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় “নিরাপদ সড়ক চাই” সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা নাচোলে গরু চুরিতে পারিবারিক চক্র! দুই গাভিসহ যুবক গ্রেপ্তার ভূঞাপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ আমতলীতে ঘুষের টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক চুয়াডাঙ্গার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৪ উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, রেস্টুরেন্টকে জরিমানা নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক

রাণীশংকৈল তিনটি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৭১ Time View
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন । 
রোববার (২১ এপ্রিল) দাখিলের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে-৩ জন, ভাইস চেয়ারম্যান পদে-৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে-৪জন প্রার্থী মনোনয়ন পত্র অনলাইনে জমা করেছেন। জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক অধ্যক্ষ সইদুল হক, উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক আব্দুল কাদের ও উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব। 
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি বাবর আলী,উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার বসাক, সম্পাদক দীগন্দ্রে নাথ রায়, উপজেলা যুবলীগের সম্পাদক রমজান আলী,  ও বিএনপি নেতা হযরত আলী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা মহিলা আ’লীগের সম্পাদক ফরিদা ইয়াসমিন, আ’লীগ নেত্রী মাহফুজা বেগম পুতুল  ও সারমিন আক্তার।
রাণীশংকৈল উপজেলা নির্বাচন অফিসার আনাম আহমেদ মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন অনলাইনে দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।  
এ উপজেলা মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩৯১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com