1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আজ ৩ বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

বোমা বিস্ফোরণে নিহতের মামলায় এমপি মমিন মন্ডল সমর্থক গ্রেপ্তার

বার্তা কক্ষ
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৫১৩ Time View

দৃশ্যপট প্রতিদেক:
সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলু শেখ (৪৫) নামে এক শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামী স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের সমর্থক আবু তালেবকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে সম্প্রতি থানা চত্বরে বিশৃঙ্খলা, উপজেলা চেয়ারম্যান প্রার্থীর উপরে হামলার অভিযোগেও মামলা রয়েছে।

শনিবার (৪ মে) বিকেলে উপজেলার সুবর্নসাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু তালেব বেলকুচি উপজেলার সুবর্নসাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আবু তালেব গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠিত বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি। শনিবার বিকেলে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মূহুর্তে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের বাসিন্দা আওয়ামীলীগের এমপি প্রার্থী আব্দুল মমিন মন্ডলের আস্থাভাজন শ্রমিকলীগ নেতা মোতালেব সরকারের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হন ফজলু শেখ। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া গ্রামের তোফাজ্জল শেখের ছেলে। এ ঘটনায় ওই বছরের ২৫ ডিসেম্বর রাতে নিহত ফজলু শেখের ভাই বিপুল রহমান বাদী হয়ে মোতালেব সরকারকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com