1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪৪৯ Time View

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলার কাঠুয়াগাড়ি বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ভাই ভাই স্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ফজরের নামাজ শেষে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দোকানের টিনের ছাউনির উপর দিয়ে অল্প অল্প ধোয়া দেখা যায়। তাৎক্ষণিক নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ভিতর থাকা মালামালসহ দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

দোকান মালিক মোস্তাক বলেন,আমি রাত দুইটা পর্যন্ত দোকানেই ছিলাম। দোকানের নিকটে বাসা হওয়ায় বাসায় চলে যাই। পরে খবর পেয়ে এসে দেখি আমার সবই শেষ। নগদ ক্যাশ ছিল প্রায় দেড় লক্ষ টাকা। আর ১০ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন কিছুই দোকান থেকে বের করতে পারিনি। কীভাবে এই আগুনের সূত্রপাত হলো আমি বুজতে পারছি না। ঘটনাটি আমি প্রশাসনকে অবহিত করবো।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ৫টা ৪০ মিনিটে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কীভাবে এই আগুনের সূত্রপাত হলো প্রাথমিকভাবে কোনো ধারণা করা যাচ্ছে না।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com