1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাংনীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৮ Time View
মাহাবুল ইসলাম গাংনী প্রতিনিধি:
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা।
সভায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য, মুক্তিযুদ্ধে এর ভূমিকা এবং আজকের সমাজে বাংলা ভাষার সঠিক চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাতৃভাষার জন্য আত্মত্যাগের যে ইতিহাস বাংলাদেশ সৃষ্টি করেছে, তা বিশ্ববাসীর জন্য এক অনন্য দৃষ্টান্ত। এ সময় বক্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে একুশে ফেব্রুয়ারির শহীদদের স্মরণে এবং ৫-ই আগস্টের ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com