1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উল্লাপাড়ায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ Time View
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশের আয়োজনে ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।  
বুধবার( ১৯ফেব্রায়ারি) সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান মডেল থানা চত্বরে বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার উদ্বোধন  করেন।
এসময় অগ্নি নির্বাপণ মহড়ার নেতৃত্ব দেন স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ আসাদুজ্জামান। মহড়ায় প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড সংঘটিত হলে উদ্ধার কাজ ও অগ্নি নির্বাপণের নানান কৌশল প্রদর্শন করা হয়। এতে বাসাবাড়িতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে সহজেই আগুন নিয়ন্ত্রণ করা যায় তা প্রদর্শনীতে দেখানো হয়।
অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ধরনের মহড়া আমাদের পুলিশের অগ্নি নির্বাপণে দক্ষতা বৃদ্ধি ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে প্রতিটি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণের প্রাথমিক ব্যবস্থা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com