1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় “নিরাপদ সড়ক চাই” সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা নাচোলে গরু চুরিতে পারিবারিক চক্র! দুই গাভিসহ যুবক গ্রেপ্তার ভূঞাপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ আমতলীতে ঘুষের টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক চুয়াডাঙ্গার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৪ উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, রেস্টুরেন্টকে জরিমানা নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক

আওয়ামী লীগকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে -দুলু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ Time View

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের রক্ত, মাংস ও অস্তিত্বে ফ্যাসিজম মিশে আছে। তাই আওয়ামী লীগকে রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া উপজেলা কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসন আমলের চাইতে দেশের হিন্দুরা এখন অনেক ভালো আছে, শান্তিতে আছে।  খুনি হাসিনা জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজার মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। শুধু হাসিনার ইতিহাসই হত্যাকাণ্ডের ইতিহাস নয়, শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। দেশে একনায়কতান্ত্রিক বাকশাল রাষ্ট্র কায়েম করেছিলো।

তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা জোর করে বিনাভোটে টানা চারবার ক্ষমতা দখল করেছে।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

জনসভায় আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম,

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট ইউসুফ আলী, পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম প্রমুখ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com