1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এমন আউট আগে দেখেনি ক্রিকেট বিশ্ব, ফাঁকা স্টাম্প উপড়ে বিরল নজির উড়তে থাকা ভারতের স্বপ্ন ভেঙে চুরমার করে ফাইনালে উঠল শ্রীলঙ্কা রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রায়গঞ্জে ভেজাল সার রিপ্যাকিংয়ের অভিযোগে প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ নিবন্ধন সনদ সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান  সলঙ্গায় যানজট নিরসনে সড়ক মেরামতে এগিয়ে এল পুলিশ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের স্ব-স্ব পদে স্থায়ী করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নেত্রকোনায় প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব, গ্রেপ্তার ২

উড়তে থাকা ভারতের স্বপ্ন ভেঙে চুরমার করে ফাইনালে উঠল শ্রীলঙ্কা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

 

এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে উড়িয়ে ফাইনালে ওঠে গেলো শ্রীলঙ্কা ‘এ’ দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে ৩১৭ রান তোলা ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেলো লঙ্কানরা।

 

 

দোহায় টসে জিতে আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় ভারত ‘এ’ দল। ওপেনিং জুটিতেই আসে ৮০ রান। এরপর ব্যক্তিগত ৪০ রানে আউট হয়ে যান আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকানো বৈভব সূর্যবংশী। তবে বৈভব আউট হয়ে গেলেও ভারতের রানের চাকা থামেনি। বরং, তিনে নামা অধিনায়ক তিলককে নিয়ে এবার ৭৯ রানের জুটি গড়েন ওপেনার অভিষেক শর্মা।

 

 

 

 

এরপর ব্যক্তিগত ৭৮ রানে অভিষেক আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। তবে অধিনায়ক তিলক ভার্মার কল্যানে ম্যাচে টিকে থাকে ভারত। শেষ পর্যন্ত তিলকের ৫৩ এবং শাহবাজের অপরাজিত ৫৪ রানের কল্যাণে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩১৭ রান তোলে ভারত ‘এ’ দল।

 

 

জবাবে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা। ওপেনিং জুটিতেই শতরানের দেখা পাওয়া লঙ্কানরা শেষ পর্যন্ত ১৭৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায়। মাত্র ৭০ বলে ১০টি চার এবং ৬টি ছক্কায় ১০৫ রান করে আউট হয়ে যান সিনেথ জয়াবর্ধনে।

 

 

 

এরপর দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে লঙ্কানরা। এবার সেঞ্চুরির দেখা পান আরেক ওপেনার লাসিথ ক্রসপুলে। ব্যক্তিগত ১১৬ রানে তিনি আউট হোন। যদিও তাতে ফাইনালে উঠতে সমস্যা হয়নি লঙ্কানদের। শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় জয় নিয়েই ভারতকে উড়িয়ে ফাইনালে ওঠে যায় শ্রীলঙ্কার ‘এ’ দল। তিনে নেমে অর্ধশতকের দেখা পান মাদুশকাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com