স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে উড়িয়ে ফাইনালে ওঠে গেলো শ্রীলঙ্কা ‘এ’ দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে ৩১৭ রান তোলা ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেলো লঙ্কানরা।
দোহায় টসে জিতে আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় ভারত ‘এ’ দল। ওপেনিং জুটিতেই আসে ৮০ রান। এরপর ব্যক্তিগত ৪০ রানে আউট হয়ে যান আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকানো বৈভব সূর্যবংশী। তবে বৈভব আউট হয়ে গেলেও ভারতের রানের চাকা থামেনি। বরং, তিনে নামা অধিনায়ক তিলককে নিয়ে এবার ৭৯ রানের জুটি গড়েন ওপেনার অভিষেক শর্মা।
এরপর ব্যক্তিগত ৭৮ রানে অভিষেক আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। তবে অধিনায়ক তিলক ভার্মার কল্যানে ম্যাচে টিকে থাকে ভারত। শেষ পর্যন্ত তিলকের ৫৩ এবং শাহবাজের অপরাজিত ৫৪ রানের কল্যাণে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩১৭ রান তোলে ভারত 'এ' দল।
জবাবে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা। ওপেনিং জুটিতেই শতরানের দেখা পাওয়া লঙ্কানরা শেষ পর্যন্ত ১৭৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায়। মাত্র ৭০ বলে ১০টি চার এবং ৬টি ছক্কায় ১০৫ রান করে আউট হয়ে যান সিনেথ জয়াবর্ধনে।
এরপর দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে লঙ্কানরা। এবার সেঞ্চুরির দেখা পান আরেক ওপেনার লাসিথ ক্রসপুলে। ব্যক্তিগত ১১৬ রানে তিনি আউট হোন। যদিও তাতে ফাইনালে উঠতে সমস্যা হয়নি লঙ্কানদের। শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় জয় নিয়েই ভারতকে উড়িয়ে ফাইনালে ওঠে যায় শ্রীলঙ্কার 'এ' দল। তিনে নেমে অর্ধশতকের দেখা পান মাদুশকাও।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat