
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা চড়িয়া শিকার দক্ষিণ পাড়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে মেসার্স সুফিয়া ব্রিকস চড়িয়া শিকা ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় এবং ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) আসাদুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব তুহিন আলম। জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকশ টিম মোবাইল কোর্টে আইন শূঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে অবৈধ ইটভাটা বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।