1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গায় যানজট নিরসনে সড়ক মেরামতে এগিয়ে এল পুলিশ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের স্ব-স্ব পদে স্থায়ী করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নেত্রকোনায় প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব, গ্রেপ্তার ২ জীবননগরে মারধরের অভিযোগ, হাসপাতালে মৃত্যু নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আরও সমন্বয় হতে পারে পোশাকশ্রমিকদের বেতন,আজ ফের বসছে মজুরি বোর্ড ছক্কা মারলেন ব্যাটার, ক্যাচ ধরলেন বাইকার! নেট দুনিয়ায় বিরল দৃশ্য ভাইরাল ২৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের স্ব-স্ব পদে স্থায়ী করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির (বাংলাদেশ) লিমিটেডের বিভিন্ন শাখায় কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের অস্থায়ী ও দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক- কর্মচারীদের স্ব-স্ব পদে স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির প্রধান ফটকের সামনে অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, রাশেদুল হক ,সহিদুর রহমান ,মিলন জোয়াদ্দার,ইউসুফ আলী, মোশেদুল আলম, পলাশ আহম্মেদ,তারিকুল হাসান ,চৌধুরী বাসেল আহমেদ,জেলইক,মাহুয়া খাতুনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কয়েকশ অস্থায়ী শ্রমিক ও কর্মচারী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে তাঁরা নামমাত্র দৈনিক হাজিরায় কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নিরলস ভাবে শ্রম দিয়ে আসছেন।তাদের চাকরির স্থায়ীকরণ, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে আরও বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য মজুরিতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বারবার আশ্বাস দেওয়া হলেও তাঁদের চাকরি স্থায়ীকরণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বক্তারা আরও বলেন, অবিলম্বে তাঁদের স্ব-স্ব পদে স্থায়ীকরণের দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

​মানববন্ধন শেষে আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীদের একটি প্রতিনিধিদল কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। কর্তৃপক্ষের মাধ্যমে শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যানের কাছেও এই স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়। কর্মসূচিতে অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com