1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান  সলঙ্গায় যানজট নিরসনে সড়ক মেরামতে এগিয়ে এল পুলিশ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের স্ব-স্ব পদে স্থায়ী করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নেত্রকোনায় প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব, গ্রেপ্তার ২ জীবননগরে মারধরের অভিযোগ, হাসপাতালে মৃত্যু নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আরও সমন্বয় হতে পারে পোশাকশ্রমিকদের বেতন,আজ ফের বসছে মজুরি বোর্ড

নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি 

 

 

নেত্রকোনার কলমাকান্দায় মুন্সীপুর হাজী ইসরাইল ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক আব্দুল্লাহর বিরুদ্ধে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, প্রতিষ্ঠানের কমিটি গঠন ও শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্য, প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে অনিয়ম, অব্যবস্থাপনা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাঁরা তাঁর অপসারণের দাবি জানান।

 

এসময় কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ও অভিভাবক শামছু উদ্দিন, সেলিম আহমেদ রহিম, ভুক্তভোগী ইকবাল মিয়া ও মাসুম রানা এবং প্রাক্তন শিক্ষার্থী খলিলুর রহমান ও আরমান আলিফসহ অন্যরা। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাঁরা আরও বলেন, শুধু প্রধান শিক্ষক পদ থেকে অপসারণ নয়, আব্দুল্লাহকে তাঁরা আর এই শিক্ষাপ্রতিষ্ঠানে দেখতে চান না। এ সময় তাঁরা বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। কর্মসূচি চলাকালে প্রধান শিক্ষক আব্দুল্লাহ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com