1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার  আ.লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করব: এমপি আমিরুল পাবনায় চলছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা  চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২২ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৮৭ গণভোটের রায় মানলে সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত যশোরে ৪৯ বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার বিভিন্ন পণ্য আটক নওগাঁর পোরশায় আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

পাবনায় চলছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে যা পরে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এ সময় নিষিদ্ধ সংগঠনটির সমর্থকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে।

 

 

 

বিকেল চারটায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

 

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ শক্ত অবস্থানে রয়েছে।’

 

 

 

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘উভয়পক্ষ জমায়েত হয়েছে। পুলিশ, এসআরবি ও ম্যাজিস্ট্রেট মাঝখানে রয়েছেন। উত্তেজিতদের শান্ত করে সরানোর চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com