1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার  আ.লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করব: এমপি আমিরুল পাবনায় চলছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা  চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২২ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৮৭ গণভোটের রায় মানলে সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত যশোরে ৪৯ বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার বিভিন্ন পণ্য আটক নওগাঁর পোরশায় আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

 

 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

প্রশাসন ও অভিযান সূত্রে জানা যায়, পূর্ব সোনাপাতিল এলাকার একটি ধান ভাঙা মিলে ‘রবিউল বীজ ভান্ডার’-এর স্বত্বাধিকারী রবিউল আউয়ালের মজুদ করা বিপুল পরিমাণ ধানের বীজের সন্ধান পাওয়া যায়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় প্রত্যয়ন এবং প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বিক্রয়ের উদ্দেশ্যে এসব বীজ মজুদ ও প্যাকেটজাত করা হচ্ছিল।

 

পরিদর্শনকালে দেখা যায়, প্যাকেটজাত বীজের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (MRP) উল্লেখ করা হয়নি। এ ছাড়া অভিযানে ঠাকুরগাঁও ও ঢাকার লালমাটিয়া নামাঙ্কিত মোড়কে প্যাকেটজাত কিছু ধান ও গমের বীজও পাওয়া যায়, যার কোনো বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তি দেখাতে পারেননি।

 

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় রবিউল বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন। অভিযানে সার্বিক নিরাপত্তায় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন জানান, কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিতকরণ এবং বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com