
মালিকুজ্জামান কাকা ,যশোর প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্ম দিবসে যশোরের শার্সা নিজামপুরে বিএনপি দুই দিন ব্যাপী মানব সেবা কর্মসূচি পালন করেছে। ২০ ও ২১ নভেম্বর দুই দিন বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষক সহায়তা, দরিদ্র কে আর্থিক সহায়তা করেছে।
২০ নভেম্বর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মিলিত জন সেবায় নিয়োজিত ছিল। নিজামপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে নেতা কর্মীরা নিজামপুরের বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত চাষীর খোঁজ খবর নেন। এ সময় হত দরিদ্র কৃষক এবং গরীব দের অর্থ সহায়তা করেন।
এ সময় সহ সভাপতি মিজানুর রহমানের সাথে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আসলাম হোসেন, তিন নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ কামরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম ডাবলু খাঁ, আরো অন্যান্য কর্মী সাধারণ বৃন্দ।
কর্মসূচি শেষে যশোরের শার্সা ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।