1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার  আ.লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করব: এমপি আমিরুল পাবনায় চলছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা  চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২২ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৮৭ গণভোটের রায় মানলে সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত যশোরে ৪৯ বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার বিভিন্ন পণ্য আটক নওগাঁর পোরশায় আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২২ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৮৭

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

মো:সাকিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে নতুন করে ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 

এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৯ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

শনিবার (২১ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ ও ১১ জন নারী। তাঁদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১৭ জন, গোমস্তাপুরে ৩ জন এবং শিবগঞ্জে ২ জন ভর্তি হয়েছেন। এ সময়ে নাচোল ও ভোলাহাটে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

 

অন্যদিকে, জেলা হাসপাতালে চিকিৎসাধীন একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন জেলা হাসপাতালে ৩ জন, গোমস্তাপুরে ২ জন এবং নাচোলে একজন।

 

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ৮৭ জনের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।

 

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, জেলা হাসপাতালে সর্বোচ্চ ৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া গোমস্তাপুরে ১৮ জন, ভোলাহাটে ৭ জন, শিবগঞ্জে ৫ জন এবং নাচোলে ৩ জন ভর্তি রয়েছেন।

 

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাড়ির আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে।

 

তিনি আরও বলেন, জ্বর কিংবা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি প্রত্যেককে নিজের বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com