
সলঙ্গা ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
নারীদের ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে সিরাজগঞ্জের সলঙ্গায় আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি প্রমিলা (মহিলা) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মুখোমুখি হয় শাহজাদপুর (বালশাবাড়ি) মহিলা ফুটবল একাদ্বশ বনাম জয়পুরহাট মহিলা ফুটবল একাদ্বশ।
খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে তোলেন।তাদের নৈপুণ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে ভীড় করেন বিপুলসংখ্যক দর্শক ও দুই দলের সমর্থকরা।এ সময় উপস্থিত অতিথিরাও নারী ফুটবলারদের প্রাণবন্ত পারফরম্যান্স উপভোগ করেন।
টুর্নামেন্টে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব,সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম মজনু,সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন,বিএনপি নেতা মোস্তফা কামাল,সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান,সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু,মশিউর রহমান রাঙ্গা,রোকনুজ্জামান লেলিন, আলাউদ্দিন,জাহাঙ্গীর আলম,সলঙ্গা ইউনিয়ন যুবদলের সিনি: সহ-সভাপতি আজাহার আলী,যুবদল নেতা নজরুল ইসলাম মাস্টারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। ধারা বিবরণীতে ছিলেন,রাকিব হাসান।
এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটবলের বিকাশ,তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।উত্তেজনাপূর্ণ এ খেলায় ট্রাইবেকারে জয়পুরহাট দল জয়ী হয়।