1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা,অংশ নিল ১৮০ শিক্ষার্থী যথাযথ মর্যাদায় ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালিত চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা  ঝালকাঠিতে বিচারক হত্যার ২১ বছর পূর্তি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, শোক র‍্যালি ও দোয়া ১৪ নভেম্বর আজকের নামাজের সময়সূচি জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

 

 

 

আব্দুল্লাহ আল নোমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

 

হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে লোদা গ্রামের তার নিজ ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বাবা অলী উল্লাহ মুন্সির অভিযোগ কেউ তাকে হত্যা করে হাত বেধে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে।

জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের অলী উল্লাহ মুন্সির ছেলে তুহিন মুন্সি (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। গত বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ হন। মাদকাসক্ত হওয়ায় কেউ তার খোঁজ নেয়নি। দুই দিন ছেলের দেখা না হওয়ায় বাবা অলী উল্লাহ মুন্সি শনিবার দুপুরে তার (তুহিন)ঘরের দরজায় ধাক্কা দেয়। ঘরে সারাশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে গলায় ফাঁস দেয়া আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তিনি পুলিশে খবর দেয়। ওইদিন বিকেলে পুলিশ গিয়ে তার ফুলে ওঠা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাবা অলী উল্লাহ কান্নাজনিত কন্ঠে বলেন, গত দুইদিন ধরে আমার ছেলের দেখা নেই। শনিবার দুপুরে আমি ওর ঘরের দরজায় ধাক্কা দেই এবং ডাকাডাকি করি কিন্তু কোন সারাশব্দ পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে ওর হাত বাঁধা গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তিনি আরো বলেন,আমার ছেলেকে কেউ হত্যা করে এ অবস্থায় রেখে গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাই।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, হাত বাঁধা গলায় ফাস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com