1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা,অংশ নিল ১৮০ শিক্ষার্থী যথাযথ মর্যাদায় ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালিত চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা  ঝালকাঠিতে বিচারক হত্যার ২১ বছর পূর্তি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, শোক র‍্যালি ও দোয়া ১৪ নভেম্বর আজকের নামাজের সময়সূচি জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ঝালকাঠিতে বিচারক হত্যার ২১ বছর পূর্তি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, শোক র‍্যালি ও দোয়া

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি

 

 

ঝালকাঠিতে জেএমবি জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই বিচারক শহীদ সোহেল আহমদ ও জগন্নাথ পাঁড়ের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোক র‍্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের আয়োজন করে জেলা বিচার বিভাগ।

 

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের পূর্ব চাঁদকাঠিতে অবস্থিত নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিচারক, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনজীবী সমিতির নেতারা। এরপর তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে আদালতে যাওয়ার পথে ঝালকাঠিতে জেএমবি জঙ্গিদের বোমা হামলায় নিহত হন তৎকালীন দুই বিচারক শহীদ সোহেল আহমদ ও জগন্নাথ পাঁড়ে। তাঁদের বহনকারী গাড়িতে চালানো ওই হামলায় দেশের বিচার বিভাগে নেমে আসে শোকের ছায়া।

 

পরবর্তী সময়ে এ হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিরা গ্রেপ্তার হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

বিচারকদের আত্মত্যাগ ও বিচার বিভাগের প্রতি তাঁদের দায়িত্ববোধ স্মরণ করে প্রতি বছর এ দিনটি শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com