1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা,অংশ নিল ১৮০ শিক্ষার্থী যথাযথ মর্যাদায় ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালিত চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা  ঝালকাঠিতে বিচারক হত্যার ২১ বছর পূর্তি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, শোক র‍্যালি ও দোয়া ১৪ নভেম্বর আজকের নামাজের সময়সূচি জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ

নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা,অংশ নিল ১৮০ শিক্ষার্থী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি

 

নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার পাঁচটি কিন্ডারগার্টেনের ১৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। শনিবার (১৪ নভেম্বর) পৌরশহরের মহিলা কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশন এই পরীক্ষার আয়োজন করে। এতে লিটল স্টার কিন্ডারগার্টেন, ভাটিবাংলা কিন্ডারগার্টেন, ঢাকা উত্তর মডেল স্কুল, জিনিয়াস কিন্ডারগার্টেন ও ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

 

আয়োজকেরা জানান, ২০১৬ সাল থেকে প্রতিবছর জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনায় আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ানোর লক্ষ্য রয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। পরবর্তী সময়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে।

 

জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের পরিচালক ও ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হলে তারা ভবিষ্যতে ভালো ফলাফল করতে উৎসাহিত হবে। প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’

 

অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী হৃদয় বলেন, ‘শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মেধাবীদের উৎসাহিত করাই আমাদের মূল উদ্দেশ্য। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের আয়োজনকে উৎসাহিত করেছে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনার চেষ্টা থাকবে।’ এ সময় জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের পরিচালক ফারুক আহমেদ তালুকদার, সভাপতি আব্দুল্লাহ আল হাদী হৃদয়সহ অংশগ্রহণকারী পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com