
শিমুল রেজা , চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল আলোকদিয়ার বাজার তাঁর বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেয়া হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আলোকদিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আক্তাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।