1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম খান পেলেন ‘এসপি অ্যাওয়ার্ড’ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত ৯৬৩ বস্তা সার জব্দ বোনের আবদারে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয় কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ! বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ক্রিকেটারের নাম জানালেন ইনজামাম ফারহানের গোল প্রসঙ্গে যা বললেন জামাল ভূঁইয়া সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয়

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

 

 

অনলাইন ডেস্ক 

 

সাধারণত কয়েকটি কারণে ছোট বাচ্চা থেকে টিন-এজের শিশুদের অন্ডকোষে হঠাৎ ব্যথা হতে পারে। অন্ডকোষ ছেলে বাচ্চাদের খুবই সংবেদনশীল অঙ্গ। হঠাৎ যদি দেখেন আপনার ছেলে বাবুর অন্ডকোষগুলো ফুলে গেছে কিংবা লাল হয়ে গেছে, কী করবেন! অবশ্যই ঘাবড়াবেন না। আপনি সঙ্গে সঙ্গে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে পারেন এবং অবশ্যই একজন সার্জারি বা শিশু সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে পরামর্শ নেবেন।

 

 

 

 

 

 

 

 

কারণ ও করণীয়

 

 

অ্যাকিউট এপিডিডাইমো-অরসিটিস (তীব্র প্রদাহ): সাধারণত যে সব বাচ্চা পানি কম খায় বা যাদের বিভিন্ন কারণে বারবার প্রসাবে ইনফেকশন হয় তাদের এমনটি হয়। এতে প্রসাবে ইনফেকশন থেকে সেটি অন্ডকোষ ও তার নালিতে ইনফেকশন ছড়িয়ে পড়ে। এতে অন্ডকোষ ফুলে লাল হয়ে ব্যথা হয় এবং সুচিকিৎসার অভাবে অন্ডকোষগুলো পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।

 

 

 

মামপস-পরবর্তী অরসিটিস: মামপস হলো ভাইরাস সংক্রমিত রোগ, এতে গালের দুই পাশের প্যারোটিড গ্রন্থিতে ইনফেকশন হয়ে গাল ফুলে যায়। এর জটিলতা হিসেবে পরবর্তীতে ইনফেকশন চিকিৎসা না করালে তা অন্ডকোষে ছড়িয়ে পড়ে, যাকে অরসিটিস বলে। এমন ইতিহাস থাকলে এবং অন্ডকোষ ফুলে গেলে অন্ডকোষের জীবন বাঁচানো ফরজ হয়ে পড়ে। এসব ক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ অনেক সময়ই ব্যবহার করে থাকি অন্ডকোষের ক্ষতিকে কমানোর জন্য।

 

 

টরশন টেস্টিস বা অন্ডকোষের রগ পেঁচিয়ে যাওয়া: এই ধরনের সমস্যায় পূর্বে আঘাতের একটা ছোট ইতিহাস থাকতে পারে। অন্ডকোষ যার ফলে প্যাঁচ খেয়ে তার রক্ত সঞ্চালন কমে গিয়ে কালো হয়ে পচন ধরতে শুরু করে। খুব দুঃখের বিষয় হলো বাবা-মায়েরা তো দূরের কথা, অনেক চিকিৎসকও এই বিষয়টি তেমন গুরুত্বপূর্ণভাবে দেখেন না।

 

 

আমাদের কাছে কয়েকদিন পর আসে এবং আলট্রাসনোগ্রাফি করিয়ে অপারেশনে গিয়ে আমাদের অন্ডকোষটি বাঁচানোর আর কোনো উপায় থাকে না। অবশ্যই এই সিচুয়েশনে আপনি একজন শিশু সার্জন বা জেনারেল সার্জন বা ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। এই ব্যথা সাধারণত ব্যথার ওষুধ খেলেও কমবে না, এটা মনে রাখতে হবে।

 

 

ট্রমা বা আঘাত: ক্রিকেট, ফুটবল বা যে কোনো আউটডোর গেমসে অন্ডকোষ ইনজুরি হতে পারে। এমনটি হলে ঘাবড়ানোর কিছু নেই। আপনি রেস্ট দেবেন, পানি বেশি খাওয়াবেন এবং ব্যথানাশক ওষুধ দেবেন। কষ্ট কমলে অবশ্যই সার্জারি বিশেষজ্ঞ দেখিয়ে পরামর্শ নেওয়া উচিত। এই আঘাতের ফলে সঙ্গে সঙ্গে কিছু হবে না; কিন্তু পরবর্তী সময়ে টরশন বা টিউমার হতে পারে অন্ডকোষে। এর জন্য সিরিয়াল ফলোআপ দরকার এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি।

 

 

টিউমার: অন্ডকোষে টিউমার হলে ঘাবড়ানোর কিছু নেই। যদি টিউমারটি নরম হয়, তাহলে সেটা হাইড্রোসিল বা হার্নিয়া হতে পারে। যদি সেটি শক্ত হয়, তাহলে তা সেমিনোমা কিংবা নন-সেমিনোমা জাতীয় টিউমার হতে পারে। অবশ্যই সার্জন বা শিশু সার্জন বা ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে পরামর্শ নেবেন।

 

 

সাধারণত এই ৫ কারণে অন্ডকোষে হঠাৎ ব্যথা হয়, যা কিনা চিন্তার বিষয় এবং চিকিৎসা পরামর্শ নেওয়াটা জরুরি।

 

 

লেখক: ডা. মো. আব্দুল্লাহ আল মাহমুদ (শোভন)

 

নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ

 

চেম্বার: আলোক হেলথকেয়ার লি. মিরপুর-১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com