1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম খান পেলেন ‘এসপি অ্যাওয়ার্ড’ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত ৯৬৩ বস্তা সার জব্দ বোনের আবদারে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয় কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ! বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ক্রিকেটারের নাম জানালেন ইনজামাম ফারহানের গোল প্রসঙ্গে যা বললেন জামাল ভূঁইয়া সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

ফারহানের গোল প্রসঙ্গে যা বললেন জামাল ভূঁইয়া

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

 

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। শিরোপায় চোখ রাখা স্বাগতিকদের জন্য আর দুটি ম্যাচের চ্যালেঞ্জ। নিজের প্রথম অধিনায়কত্ব করতে নেমেই অবিস্মরণীয় জয় পেলেন হামজা দেওয়ান চৌধুরী। এ ছাড়া কয়েকজনকে কাটিয়ে ফারহান আলী ওয়াহিদের করা গোলটিও বেশ আলোচিত হচ্ছে।

 

 

 

খেলা শেষে আসন্ন সেমিফাইনাল ও লঙ্কান ম্যাচের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় জামাল ভূঁইয়া বলেছেন, ‘ম্যাচটা ভালো ছিল। আমরা ৪ গোল করছি, ক্লিনশিট রাখছি– সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন মনোযোগ থাকবে পাকিস্তানের সঙ্গে (ম্যাচের দিকে)। আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান তুলনামূলক ভালো দল।’

 

 

 

 

মেসি-নেইমার কিংবা কারও সঙ্গে তুলনা করার চেয়ে ফারহান আলী নিজেই বড় তারকা হয়ে উঠুক বলেও প্রত্যাশা সাবেক এই অধিনায়কের, ‘আমার মনে হয় এটি জাতীয় স্টেডিয়ামে অন্যতম সেরা গোল। হামজার বাইসাইকেল এবং ফারহানের এই গোল সেরা তিনের মধ্যে থাকবে।’

 

 

এরপর মেসি-নেইমারের সঙ্গে তুলনা নিয়ে জামাল বলেন, ‘(ফারহানের গোলকে) মেসি-নেইমার-লামিন ইয়ামালের মতো বলা হচ্ছে। তবে আমার মনে হয় ফারহানের নিজের প্রোফাইল বড় করতে হবে। অন্য কারও সঙ্গে তুলনা করতে হবে না। বাংলাদেশের অনেকে আছেন, যারা বলেন আমার মেসি–আমার নেইমার। কিন্তু আমার মনে হয় এটি ফারহান আলীর গোল, অন্য কারও নয়।’

 

 

 

 

 

ইনজুরিতে পড়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদউদ্দিন। এ ছাড়া আরও একাধিক চোটের অস্বস্তি আছে। সেক্ষেত্রে বিশ্রামে থাকা ফুটবলাররা পাকিস্তান ম্যাচে কাজে আসবেন কি না এমন প্রশ্নে জামালের জবাব, ‘দুদিন পর আবার ম্যাচ, পুরো দলকেই আসলে দরকার। সাদউদ্দিন ইনজুরিতে পড়ছেন, সেখানে তার ব্যাকআপ দরকার। হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলছেন। আমার মতে আমাদের পুরো স্কোয়াডেরই দরকার আছে। সাদকে সম্ভবত ন্যূনতম এক বছর বাইরে থাকতে হবে।’

 

 

 

 

বাংলাদেশকে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে মাঠজুড়ে প্রাণোচ্ছ্বল উপস্থিতি ও ফর্ম ছিল হামজার। বড় জয়ের পথে তিনি নিজেও গোল পেয়েছেন। হামজার অধিনায়কত্ব প্রসঙ্গে জামাল বলেন, ‘হামজা এটা (অধিনায়কত্ব) ডিজার্ভ (প্রাপ্য) করে। তিনি ভালো খেলছে। বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। এ মুহূর্তে দলেরও সেরা ফুটবলার তিনি, আমি তার জন্য খুশি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com