1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা চুরির অভিযোগে মাদ্রাসা শিশুকে নির্যাতনের অভিযোগ তাড়াশে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে:সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম  আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ ও করতোয়া খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন ভিপি আয়নুল হক এমপি তাড়াশে ক্লুলেস গরু চুরি মামলায় ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ২ গরু ১২ নভেম্বর আজকের নামাজের সময়সূচি রাজাকার-আলবদরদের তালিকা করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ ও করতোয়া খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক:

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসবেন। এ সফরে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন তিনি। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। এ জেলার উন্নয়ন ঘাটতি পূরণে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন।

 

 

 

 

 

 

 

 

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

 

 

 

 

 

 

 

 

মীর শাহে আলম বলেন, বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। বগুড়ার ৭টি সংসদীয় আসনে সমানভাবে এ উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলে নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

 

 

তিনি আরও বলেন, আমাদের ধৈর্য খুব কম, আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। উন্নয়ন একসময় বগুড়ার মানুষকে খুঁজে নেবে। বগুড়া বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে একটি অনন্য অবস্থান তৈরি করেছে। সাংবাদিকতায় এ জেলা অত্যন্ত সমৃদ্ধ।

 

 

 

 

 

 

 

দৈনিক বগুড়ার প্রকাশক ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

 

 

 

 

 

 

 

তিনি বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া আজও মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে। বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই। সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে আমরা নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করছি। এ অবস্থা থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com