1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা চুরির অভিযোগে মাদ্রাসা শিশুকে নির্যাতনের অভিযোগ তাড়াশে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে:সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম  আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ ও করতোয়া খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন ভিপি আয়নুল হক এমপি তাড়াশে ক্লুলেস গরু চুরি মামলায় ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ২ গরু ১২ নভেম্বর আজকের নামাজের সময়সূচি রাজাকার-আলবদরদের তালিকা করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

তাড়াশে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের তাড়াশে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রামাণিক ও খন্দকার সাইফুল ইসলাম।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, উপজেলা কৃষকদলের সভাপতি গোপালচন্দ্র, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর কৃষকদলের আহ্বায়ক আজাদ আলী, সদস্য সচিব আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সাইফুল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী জানান, এ কর্মসূচির আওতায় তাড়াশ উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হবে। এর মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করা হবে।

 

অনুষ্ঠান-টি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন শিহাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com