1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা চুরির অভিযোগে মাদ্রাসা শিশুকে নির্যাতনের অভিযোগ তাড়াশে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে:সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম  আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ ও করতোয়া খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন ভিপি আয়নুল হক এমপি তাড়াশে ক্লুলেস গরু চুরি মামলায় ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ২ গরু ১২ নভেম্বর আজকের নামাজের সময়সূচি রাজাকার-আলবদরদের তালিকা করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে চালু হলো ডিজিটাল হাজিরা পদ্ধতি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

 

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ , গাইবান্ধা প্রতিনিধি 

   

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় চালু করা হয়েছে ডিজিটাল হাজিরা পদ্ধতি। এর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে যুক্ত হলো নতুন প্রযুক্তি।

বুধবার (১১ নভেম্বর) বিদ্যালয়ের নতুন ভবনে ডিজিটাল হাজিরা মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনিবুল হক চৌধুরী। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর ফলে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতির তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। এতে সময়ানুবর্তিতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com