1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

 

 

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ ,পোরশা(নওগাঁ) প্রতিনিধি

 

 

 

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদেক, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাহার আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, সভাপতি মো. বেলাল হোসেন, স্থানীয় নেতা মো. রফিকুল ইসলাম গামা, যুবদলের আহবায়ক মো. ইকবাল হাসান চৌধুরী, যুবদল নেতা মো. আবুল কালাম আজাদ, ইব্রাহিম হোসেন, মো. আব্দুল জব্বার আলী, মো. শরিফুল ইসলাম এবং পোরশা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মইনুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোরশা থানা পুলিশ অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com