1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩ কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক  রায়গঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে দোয়া মাহফিল সিংড়ায় পাখি শিকারে বাধা, মাছচাষীকে গুলি করার অভিযোগ নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি:

 

 

নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় কম্বল, কয়লা, গরু, মদসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্তে এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানে ভারতীয় ১৬৭ পিস কম্বল, ১৫ হাজার ৩৬০ কেজি কয়লা, দুটি গরু, ৪৮ বোতল ভারতীয় মদ, ৫৪০ পিস বাঁশ এবং তিনটি নৌকা জব্দ করা হয়। এছাড়া ২০০ কেজি বাংলাদেশি রসুনও জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার টাকা।

বিজিবির ৩১ ব্যাটালিয়ন জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভরতপুর, কচুগড়া, বিজয়পুর, মাধুপাড়া, ভবানীপুর, চারুয়াপাড়া ও বরুয়াকোনা বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।জব্দ করা কম্বল, কয়লা, রসুন ও অন্যান্য মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে এবং বাঁশ বনবিট অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর জব্দ করা গরু কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলাম করা হবে।এদিকে, মদ জমা দেওয়া হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com