সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় কম্বল, কয়লা, গরু, মদসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্তে এসব অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানে ভারতীয় ১৬৭ পিস কম্বল, ১৫ হাজার ৩৬০ কেজি কয়লা, দুটি গরু, ৪৮ বোতল ভারতীয় মদ, ৫৪০ পিস বাঁশ এবং তিনটি নৌকা জব্দ করা হয়। এছাড়া ২০০ কেজি বাংলাদেশি রসুনও জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার টাকা।
বিজিবির ৩১ ব্যাটালিয়ন জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভরতপুর, কচুগড়া, বিজয়পুর, মাধুপাড়া, ভবানীপুর, চারুয়াপাড়া ও বরুয়াকোনা বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।জব্দ করা কম্বল, কয়লা, রসুন ও অন্যান্য মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে এবং বাঁশ বনবিট অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর জব্দ করা গরু কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলাম করা হবে।এদিকে, মদ জমা দেওয়া হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat