
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন ও সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ও আড়িয়ামোহন গ্রামের মৃত আবু সাঈদ শেখের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সধারণ সম্পাদক সয়দাবাদ গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. রেজাউল রাব্বি (৪১)।
সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।