1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুন টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া মিয়ানমারে পাচারের চেষ্টা, সারসহ ৯ পাচারকারী আটক ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস পালিত নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ রায়গঞ্জের জনবহুল আঞ্চলিক সড়কে দুর্ভোগ, সংস্কারের দাবিতে মানববন্ধন রায়গঞ্জে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ বৃদ্ধ বয়সেও নিয়মিত চিনাবাদাম খাওয়ায় মিলবে যে উপকার বর্তমান স্ত্রীর দাবি ৩০ বছরে তিন বউ ছাড়া কিছুই দেয়নি কাঞ্চন

রায়গঞ্জের জনবহুল আঞ্চলিক সড়কে দুর্ভোগ, সংস্কারের দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাঁতী থেকে থানার মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জনবহুল এ সড়ক দ্রুত মেরামত ও সংস্কারকাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, প্রায় এক বছর ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আলিম মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুইয়াগাঁতী থেকে থানার মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের সংস্কারকাজ শুরু হলেও প্রায় অর্ধেক কাজ শেষ করে খোয়া বিছানো অবস্থায় কাজ বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারকাজ অসমাপ্ত থাকায় সড়কটির বিভিন্ন অংশে চলাচলের অনুপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে খানাখন্দে ভরা সড়ক দিয়ে যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে যাত্রীদের যাতায়াতের সময় ও ভোগান্তি বাড়ছে।

স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘সড়কটির সংস্কারকাজ প্রায় এক থেকে দেড় বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।’

আবু হাশেম বাঙ্গালী বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী এবং শত শত রোগী রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করেন। সড়কের বেহাল অবস্থার কারণে তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে দুর্ভোগ আরও বেড়েছে।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ভুইয়াগাঁতী থেকে থানার মোড় পর্যন্ত সড়কটি স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সড়কটির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সংস্কারকাজ পুনরায় শুরু করা প্রয়োজন।

মানববন্ধনে সেঞ্চুরি ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ শুভ বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে সড়কের সংস্কারকাজ শুরু না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটির সংস্কারকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবি জানানো হয়। একই সঙ্গে জনবহুল এ আঞ্চলিক সড়কে মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com