1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস পালিত নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ রায়গঞ্জের জনবহুল আঞ্চলিক সড়কে দুর্ভোগ, সংস্কারের দাবিতে মানববন্ধন রায়গঞ্জে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ বৃদ্ধ বয়সেও নিয়মিত চিনাবাদাম খাওয়ায় মিলবে যে উপকার বর্তমান স্ত্রীর দাবি ৩০ বছরে তিন বউ ছাড়া কিছুই দেয়নি কাঞ্চন ৬ ওভারে ১১৬ রান করেও ভারতের কাছে হারল বাংলাদেশ  আগামী গ্রীষ্মে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ড গঠন করে প্রজ্ঞাপন

বর্তমান স্ত্রীর দাবি ৩০ বছরে তিন বউ ছাড়া কিছুই দেয়নি কাঞ্চন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

বিনোদন ডেস্ক 

 

‘ত্রিশ বছরে কাঞ্চন ইন্ডাস্ট্রিকে কিছু দেয়নি, শুধু তিনটি বউ দিয়েছে’ সম্প্রতি এক পডকাস্টে স্বামী কাঞ্চন মল্লিককে নিয়ে এমন বিস্ফোরক দাবি করেছেন তার তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ।

 

 

 

টালিউডের অন্যতম বহুল চর্চিত ও রঙিন দম্পতি অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে বিতর্ক আর চর্চার শেষ নেই। পরকীয়ার অভিযোগ থেকে শুরু করে বিয়ে, বিয়ের আগের সময় থেকে শুরু করে নানা ঘটনায় বিতর্ক আর কাঞ্চন-শ্রীময়ী যেন পরস্পরের সমার্থক।

 

 

 

সম্প্রতি টিভি নাইন বাংলায় ‘অপ্রকাশিত’ নামে বিশেষ পডকাস্টে অতিথি হিসেবে এসেছিলেন এ তারকা দম্পতি। সেখানেই নিজেদের ব্যক্তিজীবন, দাম্পত্যের অভিজ্ঞতা এবং অতীতের একাধিক বিষয় নিয়ে খোলামেলা ও বিস্ফোরক মন্তব্য করেন দুজন। পডকাস্টের কথোপকথনে সঞ্চালকের নানা প্রশ্নের মুখোমুখি হন তারা। আড্ডার মাঝে শ্রীময়ী স্পষ্ট জানিয়ে দেন, কাঞ্চনের সঙ্গে তার প্রথম স্ত্রীর যোগাযোগ রয়েছে এখনও।

 

 

পডকাস্টের সঞ্চালক কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যকার ২৬ বছরের বয়সের পার্থক্যের প্রসঙ্গ তুলে ধরেন। রসিকতা করে বলেন, কাঞ্চনের মেয়ে হলে তিনি শ্রীময়ীর বয়সীই হতেন। এতে শ্রীময়ী হাসিমুখে জানান, তিনি বয়সে বড় ও অভিজ্ঞ পুরুষদের প্রতিই সবসময় বেশি আকৃষ্ট হন। কথোপকথনের একপর্যায়ে শ্রীময়ী রসিকতা করে কাঞ্চনকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে কাঞ্চন ইন্ডাস্ট্রিকে কেবল তিনটি বউ দিয়েছেন! কাঞ্চনও বিষয়টি হালকাভাবে নেন। পরক্ষণেই মজা করে বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে।

 

 

প্রসঙ্গটি আসার পর স্বাভাবিকভাবেই সামনে আসে কাঞ্চনের প্রথম স্ত্রীর কথা। অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস বাংলা বিনোদন জগতের একজন অত্যন্ত পরিচিত ও দক্ষ অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকেই কাঞ্চন মল্লিকের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং প্রায় সাড়ে সাত বছর ঘর করার পর ২০১০ সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে। ব্যক্তিগত জীবনের সেই তিক্ত অধ্যায় ও বিচ্ছেদ নিয়ে পরবর্তীতে খুব একটা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি; বরং প্রচারের আলো ও বিতর্ক এড়িয়ে নিজের অভিনয় ক্যারিয়ারের ওপরই বেশি ফোকাস রেখেছেন।

 

 

থিয়েটার থেকে অভিনয় জীবন শুরু করা অনিন্দিতা একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক—‘গৌরী এলো’, ‘তুমি আশেপাশে থাকলে’, ‘দত্ত অ্যান্ড বৌমা’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘আনন্দী’ নাটকে কাজ করেছেন। মূলত মা বা শাশুড়িমার চরিত্রেই দর্শক দেখেছে তাকে। কাঞ্চনের প্রথম স্ত্রীর পরিচয় ছাপিয়ে একজন স্বনির্ভর অভিনেত্রী হিসেবে তিনি বিনোদন জগতে সুপ্রতিষ্ঠিত। বর্তমানে তিনি পিতা-মাতা ও নিজের পোষ্য বিড়ালকে সঙ্গে নিয়ে ব্যক্তিজীবনের মতো করে বেশ শান্তিতেই দিন কাটাচ্ছেন।

 

 

উল্লেখ্য, কাঞ্চন একাধিকবার বিয়ে করলেও তিনি আর দ্বিতীয়বার বিয়ের পথে হাঁটেননি অনিন্দিতা। প্রথম বিবাহবিচ্ছেদের পর পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কাঞ্চন এবং পরবর্তীতে তাকে বিয়েও করেন। তবে পিঙ্কির সঙ্গেও তার দাম্পত্য টেকেনি। তাদের একটি ছেলেও রয়েছে। বর্তমানে শ্রীময়ীকে বিয়ে করে বেশ সুখেই দিন কাটাচ্ছেন কাঞ্চন। একাধিক সাক্ষাৎকারে তিনি এ কথা অকপটে স্বীকারও করেছেন। যদিও বিভিন্ন সময় অতীতের নানা বিষয় নিয়ে প্রায়ই ট্রলের মুখে পড়তে হয় এই অভিনেতাকে।

 

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com