1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগার মান্দা উপজেলার জোতবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম   বেনাপোল সীমান্তে  শাড়ি-চাদর-কম্বলসহ ১৭ লাখ টাকার পণ্য আটক নিখোঁজের তিন দিন পর যমুনা নদীতে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে ইয়াবাসহ আইনজীবী দম্পতি আটক সিএনজির পেছনে লুকানো ছিল গাঁজা, গ্রেপ্তার ২ গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি অর্থনৈতিক কূটনীতিতে মাইলফলক প্রধানমন্ত্রীর জাপান সফর ‘আত্রাইয়ের হুজুরে’র পানিপড়া নিতে ফুলবাড়ী স্টেশনে উপচেপড়া ভিড় সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫ লাখ টাকার হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেপ্তার

কুড়িগ্রামে ইয়াবাসহ আইনজীবী দম্পতি আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

 

 

‎কুড়িগ্রাম প্রতিনিধি

 

 

‎‎কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন নিয়ে আইনজীবী দম্পতিসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

 

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

 

 

‎আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য কুড়িগ্রাম সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

 

 

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

 

 

‎উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১৯৫ পিস, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

 

 

 

 

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কুড়িগ্রাম জেলার উপপরিচালক মো. শাহ- নেওয়াজ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম সদর থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com