1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের জমকালো উদ্বোধন কালিয়াকৈরে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আহত ছেলে চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তারাই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি: এমপি রাসেল ঈশ্বরগঞ্জে মাদক আইনে যুবকের এক মাসের কারাদণ্ড ও জরিমানা  সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব  পদ্মা ব্যারেজের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ৩৫ হাজার কোটি টাকা:পাবনায় পানিসম্পদ মন্ত্রী  আটপাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি; তদন্তে পুলিশ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন দুই বই অনুমোদন  গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ঈশ্বরগঞ্জের দুই গ্রাম ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

কালিয়াকৈরে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আহত ছেলে

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। রোববার (২৫ অক্টোবর) দুপুরে ফিল্মি কায়দায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ওই ব্যবসায়ীর ছেলে আহত হয়েছেন।

 

ভুক্তভোগীর বরাতে জানা যায়, রোববার দুপুর আনুমানিক ৩টার দিকে কালিয়াকৈর সোনালী ব্যাংকের শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন ওই ব্যবসায়ী। পরে ছেলে এম. তৌহিদ রশিদ ও শ্যালককে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

 

পথে হিজলিতলী পশ্চিমপাড়া এলাকার নদী পার হয়ে সেতুর ওপারে ওঠার সময় বিপরীত দিক থেকে রং সাইড দিয়ে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তাঁদের অটোরিকশার গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়িটিতে পাঁচজন দুর্বৃত্ত ছিল।

 

অটোরিকশাটি থামানোর পর প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে ব্যবসায়ীর হাতে থাকা টাকার ব্যাগ ধরে জোরে টান দেয় দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে তাঁর ছেলে তৌহিদ রশিদের হাত কেটে গুরুতর জখম হয়। পরে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

ভুক্তভোগীর দাবি, ছিনতাই হওয়া ব্যাগে নগদ ৫ লাখ টাকা ছাড়াও ব্যাংক-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

 

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা কালিয়াকৈর থানায় যান।

 

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা মৌখিকভাবে শুনেছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং মহাসড়কের বিভিন্ন চেকপোস্টে তথ্য দিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে।”

 

ওসি আরও বলেন, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনের পর নিরাপত্তার প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার জন্য আগেও সবাইকে অনুরোধ করা হয়েছে।

 

পুলিশের ধারণা, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকেই ওই ব্যবসায়ীকে অনুসরণ করছিল সংঘবদ্ধ চক্রটি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com