1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ শিক্ষার্থীর মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

রোববার (৪ অক্টোবর) উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

 

চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

 

অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের পরিচালক হাসান উল বান্না সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান মো. এনামুল হক তালুকদার, রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কামরুজ্জামান কার্জন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি খোন্দকার শামীমুল হাসান, চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামাল পাশা জনিসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে উদ্বুদ্ধ করা প্রয়োজন।

 

তারা আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা নিজেদের বাড়ির আঙিনা, বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় গাছ লাগিয়ে সেগুলোর যত্ন নিলে স্থানীয়ভাবে সবুজায়ন আরও বাড়বে।

 

অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

 

চারা বিতরণ শেষে শিক্ষার্থীদের গাছের পরিচর্যা, নিয়মিত পানি দেওয়া এবং গাছ বড় হওয়ার আগ পর্যন্ত সেগুলো সুরক্ষিত রাখার বিষয়ে সচেতন করা হয়।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com