1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ আগুন, পুড়েছে ৮ কক্ষের মালামাল

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির আটটি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের মালিকানাধীন একটি কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কলোনির একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষটিতে কেউ ছিলেন না। মুহূর্তের মধ্যেই আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে কলোনির আটটি কক্ষের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় ভেতরে থাকা মালামাল দ্রুত বের করে নিরাপদ স্থানে নেওয়া সম্ভব হয়নি। ফলে আগুনে কক্ষগুলোর আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

কলোনির মালিক আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডে তার বাসার আসবাবপত্র, আলমারি, খাট, শোকেস, ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।

 

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ তদন্ত করে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com