1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় সেই আলোচিত পোড়া পুলিশ ভ্যানের সন্ধান এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: ফেনীতে প্রধানমন্ত্রী চিকিৎসা শেষে ১১ দিন পর সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে বিভিন্ন দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩ প্রতিষ্ঠানে জরিমানা  ভূল্লীতে দুর্গা প্রতিমা প্রবেশ ঘিরে মন্দিরে সংঘর্ষ, আহত ৮ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ নিহতের ঘটনায় ৩ শিক্ষকসহ ১১ কর্মকর্তা বহিষ্কার চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত ফ্রি নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে রেখে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন  সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে রেখে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

মোঃআমিনুর রহমান ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের উপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু তুলে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। বালু উত্তোলনের ফলে একদিকে নির্মাণাধীন সেতুটি হুমকির মুখে পড়েছে। অন্যদিকে নদের তীর রক্ষা বাঁধ ও ফসলি জমির ক্ষেত ভাঙনের হুমকিতে পড়েছে।

 

জানাগেছে, উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদের ওপর প্রায় ১৩০ বছর পুরনো একটি রেল সেতু রয়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এর দক্ষিণে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ২০১৯ সালে ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৬৪৫ দশমিক শূন্য ১৫ মিটার দীর্ঘ নতুন একটি সেতুর নির্মাণকাজ শুরু করে। নির্মাণাধীন ” সেতুটিকে ঝুঁকিতে ফেলে এবং দুধকুমার নদের তীরে পানি উন্নয়ন বোর্ডের তীর রক্ষা বাধের কাছেই ৩টি ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু তুলে বিক্রি করছে।

 

পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী এর সভাপতির ভাই আলম হোসেন , ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ও লেবু মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল এই বালু তুলে বিক্রি করছে। এতে ভারি বৃষ্টি পাতে নদী তীর রক্ষা বাঁধ ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা আজিজুর রহমান, রফিকুল ও জালাল জানান, সোনাহাট সেতুর পশ্চিম-দক্ষিণ প্রান্তে পাউবো ব্লক ফেলে দুধকুমার নদের ভাঙন প্রতিরোধে তীর রক্ষা বাধ করেছে। অথচ তীর সংলগ্ন এসব ব্লকের পাশেই এবং নির্মাণাধীপ নতুন সেতুর পশ্চিম পাড়ে অবৈধ তিনটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন বালু ব্যবসায়ীরা। এতে পাউবোর ব্লকগুলোর স্থানচ্যুতি ঘটে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে নদীর তীর রক্ষা বাধ। শুধু সেতু কিংবা নদীর তীর রক্ষা বাধ নয় ঝুঁকিতে পড়েছে তীরবর্তী বাসিন্দাদের বসতভিটা, ফসলি জমি । কিন্তু এসবের তোয়াক্কা না করেই বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা ঝামেলা এড়াতে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না।

 

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, আমার নিজস্ব পুকুরের তলা সমান করার জন্য আমার একটি ড্রেজার চলছে।

বালু উত্তোলনকারী আলম হোসেন জানান, তার ড্রেজার কয়েকদিন থেকে বন্ধ রয়েছে। তিনি ড্রেজার সরিয়ে নিবনে বলে জানান।

এব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, এটা বন্ধ করা পুলিশের কাজ না। প্রশাসন চাইলে আমরা পুলিশ দিয়ে সহযোগিতা দিতে পারবো।

 

উপজেলার নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, এবিষয়ে সহকারি কমিশনার ( ভূমি) কে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com