
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রায়গঞ্জের সাংবাদিক আশরাফকে দেখতে গেছেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে গিয়ে তিনি সাংবাদিক আশরাফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে কথা বলেন। এ সময় তিনি দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় ভিপি আয়নুল হক এমপির সঙ্গে ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম এবং বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আব্দুল খালেক খন্দকারসহ সফরসঙ্গীরা।
হাসপাতালে সাক্ষাৎকালে সাংবাদিক আশরাফ বলেন, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার মানুষের ভালোবাসার মানুষ ভিপি আয়নুল হক এমপি ও তাঁর সফরসঙ্গীরা তাকে দেখতে হাসপাতালে আসায় তিনি কৃতজ্ঞ। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।