1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জের সাংবাদিক আশরাফকে দেখতে হাসপাতালে ভিপি এমপি আয়নুল হক বাড়িতেই তৈরি হচ্ছিল ‘নকল সয়াবিন তেল’, কারাগারে ব্যবসায়ী বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর ৪৩ লাখ কৃষকের হাতে যাবে ‘কৃষক কার্ড’ পদ বাণিজ্যের অভিযোগে শিবির থেকে আম্মারকে বহিষ্কার, চিঠি ফাঁস হাদির নাম মুছে পুনরায় ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ জেলের বড়শিতে ১৪ কেজি ওজনের বিশাল চিতল মাছ, সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি ১৮ দিনেও পরিছন্ন হয়নি বেলকুচি উপজেলা পরিষদ চত্বর,পাখির মলমুত্রে নাকাল সেবাপ্রার্থীরা ৫০৬ কোটি টাকার বিল কাণ্ডে জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দোকানের শাটার কেটে মোবাইল ফোন চুরি,গ্রেপ্তার ৮

১৮ দিনেও পরিছন্ন হয়নি বেলকুচি উপজেলা পরিষদ চত্বর,পাখির মলমুত্রে নাকাল সেবাপ্রার্থীরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

পারভেজ আলী,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

​দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে সরকারের ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম যখন চলমান, ঠিক সে সময় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে চরম অবহেলা ও অপরিচ্ছন্নতার অভিযোগ উঠেছে। টানা ১৮ দিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো ছোঁয়া না পাওয়ায় পরিষদ চত্বরে জমেছে ময়লা-আবর্জনা ও পাখির মলমূত্র। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষ তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিতে নাকাল হচ্ছেন।

 

​গত ১২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হওয়া তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চললেও এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে খোদ উপজেলা প্রশাসনিক প্রাণকেন্দ্রে। পরিষদ চত্বরের গাছপালায় অবস্থান নেওয়া পাখিদের বিষ্ঠা ও অব্যবহৃত ময়লা জমে চত্বরের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

 

​উপজেলা পরিষদে নানা কাজে আসা মাহফুজুর রহমান, রাসেল রানা সহ একাধিক সেবাপ্রার্থী জানান, আমরা সেবা নিতে এসে খোলা জায়গায় দাঁড়ানোই দাড়াতে পারছি না। উপজেলা পরিষদের যেখানেই দাড়ানো যায় সেখানেই পাখি মলত্যাগ করে, কখনো তা শরীরের উপরে পরে না হয় মাটিতে। চারদিকের তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আমাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা আরও বলেন, দেশব্যাপী ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধের বিশেষ উদ্যোগের মধ্যে প্রশাসনিক চত্বরের এমন বেহাল দশা আমাদের ভাবিয়ে তুলছে। যেখানে সুন্দর মনোরম পরিবেশ থাকার কথা ছিল, সেখানেই অস্বাস্থ্যকর পরিবেশে। ​এই অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে দ্রুত দৃষ্টি দিয়ে বেলকুচি উপজেলা পরিষদ চত্বর পরিচ্ছন্ন করা এবং সরকারি স্বাস্থ্যনির্দেশনা শতভাগ বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সেবাপ্রার্থীরা।

 

তবে এবিষয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অতিথি পাখি আমাদের পরিবেশ বন্ধু। তাই বরাবরই আমরা তাদের স্বাগত জানাই । তবে সেবা প্রার্থীদের সমস্যা কথা চিন্তা করে আমরা উপজেলা পরিষদের যে সকল দপ্তরে সেবাপ্রার্থীদের যেতে সমস্যা হচ্ছে সে সকল দপ্তরের যাওয়ার পথে সেড নির্মাণের পরিকল্পনা করেছি। সেই সাথে উপজেলা পরিষদের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ের কথা জানা তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com