1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জের সাংবাদিক আশরাফকে দেখতে হাসপাতালে ভিপি এমপি আয়নুল হক বাড়িতেই তৈরি হচ্ছিল ‘নকল সয়াবিন তেল’, কারাগারে ব্যবসায়ী বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর ৪৩ লাখ কৃষকের হাতে যাবে ‘কৃষক কার্ড’ পদ বাণিজ্যের অভিযোগে শিবির থেকে আম্মারকে বহিষ্কার, চিঠি ফাঁস হাদির নাম মুছে পুনরায় ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ জেলের বড়শিতে ১৪ কেজি ওজনের বিশাল চিতল মাছ, সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি ১৮ দিনেও পরিছন্ন হয়নি বেলকুচি উপজেলা পরিষদ চত্বর,পাখির মলমুত্রে নাকাল সেবাপ্রার্থীরা ৫০৬ কোটি টাকার বিল কাণ্ডে জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দোকানের শাটার কেটে মোবাইল ফোন চুরি,গ্রেপ্তার ৮

বাড়িতেই তৈরি হচ্ছিল ‘নকল সয়াবিন তেল’, কারাগারে ব্যবসায়ী

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

রংপুরের পীরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল নকল সয়াবিন তেল, খালি বোতল, তেল তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মশিউর রহমানকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

 

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গুয়াবাড়ি বালাপাড়ায় অভিযুক্তের দোতলা বাড়িতে এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে।

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মশিউরের একটি খুচরা ও পাইকারি মুদি দোকান রয়েছে। তিনি ব্যবসার আড়ালে নিজ বাসার নিচতলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সয়াবিন তেল তৈরি ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।

 

 

অভিযানকালে ওই বাড়ির তিনটি কক্ষে মজুত করা আনুমানিক ৫০–৬০ কার্টন নকল সয়াবিন তেল, তেল ভর্তি ব্যারেল, তেল তৈরির কেমিক্যাল, খালি বোতল, নকল লেবেল ও সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া সেই বাড়িতে খোলা আটা বিভিন্ন কোম্পানির মোড়কে প্যাকেটজাত করারও প্রমাণ মেলে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা মালামালের একাংশ ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

 

 

 

তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতিতেই অভিযুক্ত ব্যবসায়ী ১০–১২ ব্যারেল তেল সরিয়ে ফেলেন। এ নিয়ে উপস্থিত স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল তেল ও সরঞ্জামাদিসহ অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়েছে এবং তাকে দণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

তেল সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, সেখানে জড়ো হওয়া উৎসুক জনতার কেউ কেউ তাদের অগোচরে হয়তো কিছু তেল নিয়ে যেতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com