1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

সোনাখাড়ায় জনদুর্ভোগ লাঘবে চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে সড়ক সংস্কার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি জনগুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবলু।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারের গুরুত্বপূর্ণ স্কুল রোডে রাবিশ ফেলে সংস্কারকাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটি নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়, বাজার ও আশপাশের এলাকার মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের খানাখন্দে পানি জমে চলাচলে সমস্যা আরও বেড়ে যায়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, পথচারী ও ব্যবসায়ীদের দুর্ভোগে পড়তে হয়।

 

 

স্থানীয় বাসিন্দা ইউসুফ শেখ বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা খারাপ। রাবিশ ফেলে সংস্কার করায় এখন চলাচলে কিছুটা স্বস্তি আসবে। বিশেষ করে বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থী এবং বাজারের ব্যবসায়ীদের জন্য এটি উপকার হবে।

 

 

চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবলু বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবের জন্য এ সড়কে এর আগেও কয়েকবার রাবিশ দেওয়া হয়েছে। এবারও নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছি। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি যাতে দ্রুত চলাচলের উপযোগী হয়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।”

 

 

তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রয়োজন ও দুর্ভোগকে গুরুত্ব দিয়ে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার চেষ্টা করছেন তিনি।

 

 

স্থানীয়রা জানান, সড়কটির স্থায়ী সংস্কার হলে দীর্ঘদিনের দুর্ভোগ পুরোপুরি কমবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটির টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com