1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

হজের নিবন্ধন ২৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

ন্যাশনাল ডেস্ক।

 

২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই নির্ধারিত সময়ের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

 

 

 

 

চিঠিতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার ৯ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনসংক্রান্ত বিজ্ঞপ্তি ব্যাংকগুলোর অবগতির জন্য পাঠানো হয়েছে।

 

 

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এ কার্যক্রম শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই।

 

 

 

 

 

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার বিপরীতে সৌদি আরবের পূর্বের অর্থ প্রেরণ, চিকিৎসা পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

 

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৯৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে এ পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৮১ জন।

 

 

সৌদি সরকারের নির্দেশনা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই হজ নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

 

 

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সার্কুলারের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com