1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প  মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন রাতে পাঁচ কৃষকের ২০ গরু চুরি নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু কামারখন্দে ফিরোজ মাস্টারের ২৪তম শাহাদাৎবার্ষিকী পালিত জুয়া খেলার অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধাক্কাধাক্কিতে আঙুল ভাঙল এএসপির কুড়িগ্রামে পুলিশের ২ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধন বিদায়ী ম্যাচ খেলতে অবসর ভেঙে আর্জেন্টিনা দলে মেসি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জমির নামজারি বন্ধ, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি।

 

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের মূল্য, সরবরাহ ও ব্যবসায়িক কার্যক্রম তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার এসএস রোড, বড় বাজার, বানিয়াপট্টি ও খলিফাপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে বিদেশি শিশু খাদ্যে আমদানিসংক্রান্ত তথ্য না থাকা, নিত্যপণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মেসার্স আলাউদ্দিন স্টোরের মালিক/ম্যানেজার মো. মাসুমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে বিভিন্ন বাজারে ডিম, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়।

 

অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিত্যপণ্যের বাজারে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com