1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রায়গঞ্জে অবৈধ সীসা কারখানায় মোবাইল কোর্ট, উচ্ছেদ অভিযান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ দখল-দূষণে মৃতপ্রায় মগড়া, ৪৮ কোটি টাকায় পুনর্জীবনের উদ্যোগ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদযাপিত ৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং রায়গঞ্জে একই রাতে ৬ গরু চুরি দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কতদিন পাবেন রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকাসহ মোহাম্মদ ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজারের বাবলু মার্কেটের সামনে যাত্রী ছাউনির কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ ইউনুস আলী শিবগঞ্জ বাজার (পারপুগি) এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় ইউনুস আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ভাই মোহাম্মদ মুসলিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের দাবি, ইউনুস আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনি বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক মোহাম্মদ মুসলিমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com