1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

বাঘার সড়ক এখন চরম মরণফাঁদ: দুর্ভোগে হাজারো মানুষ, নেই কোনো স্থায়ী সমাধান

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

মোঃ কামাল হোসেন, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

 

রাজশাহীর বাঘা উপজেলার প্রধান সড়ক ও আঞ্চলিক সড়কগুলো এখন যেন এক একটি মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে খানাখন্দে ভরে যাওয়া এসব সড়ক দিয়ে দৈনন্দিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যানবাহন চালকেরা। প্রতিদিন কোনো না কোনো স্থানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, এতে প্রতিনিয়ত পঙ্গুত্ব বরণ ও আহত হচ্ছেন সাধারণ মানুষ। এক প্রকার রাস্তার কাছেই যেন জিম্মি হয়ে পড়েছে বাঘাবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঘার মূল সড়কগুলোর বেহাল দশা হলেও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো দৃশ্যমান পদক্ষেপ। স্থানে স্থানে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টি হলে পানি জমে রাস্তাগুলো রূপ নেয় ছোট ছোট পুকুরে। সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন উল্টে যাওয়া এখন নিত্যদিনের চিত্র। অ্যাম্বুলেন্সে করে মুমূর্ষু রোগী হাসপাতালে নেওয়া কিংবা শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে স্থানীয় এক ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, “আমরা তো এখন নিজের দেশের রাস্তায় চলতে গিয়ে জিম্মি হয়ে পড়েছি। ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ সব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সড়ক। প্রতিবছর নির্বাচনের বা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ হয় না। প্রশাসন বা সওজ কর্তৃপক্ষের যেন এদিকে কোনো খেয়ালই নেই।”

জরুরি ভিত্তিতে সড়কগুলোর সংস্কার কাজ শুরু না হলে বাঘার সাধারণ মানুষ ও স্থানীয় সামাজিক সংগঠনগুলো কঠোর আন্দোলনের দিকে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং বড় ধরনের কোনো প্রাণহানি ঘটার আগেই স্থানীয় জনগণ বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের আশু দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

জরুরি ভিত্তিতে বাঘার এই মরণফাঁদ সড়কগুলো পুনর্নির্মাণ ও নিয়মিত তদারকির মাধ্যমে জনগণের নিরাপদে চলাচলের সুযোগ সৃষ্টি করার দাবি এখন বাঘার সর্বস্তরের মানুষের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com