1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ দর্শনা’র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার রামগঞ্জে কবরস্থান থেকে বিপুল পরিমাণ বুলেটের খোসা উদ্ধার ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রি করতে এসে ধরা, ১৫ দিনের জেল  রায়গঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব ভূরুঙ্গামারীতে সার সংকটে মৎস্যচাষিরা, বাড়ছে উৎপাদন ব্যয়ের শঙ্কা মামলার প্রতিবাদে নোচনাহারে সড়ক অবরোধ, প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

মেহেদী হাসান রিপন, যশোর প্রতিনিধি:

 

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ্‌র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সালমান ভক্তরা। ‘কাঠেরপুল যুব সংঘ’-এর সহায়তায় রোববার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শতাধিক ভক্তের অংশগ্রহণে এক মিছিল নিয়ে এসে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা জানান, দীর্ঘ সংগ্রামের পর সালমান শাহ হত্যা মামলার কার্যক্রমে গতি এসেছে এবং অন্যতম আসামি ডন ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। তবে মামলার স্বার্থে সালমান শাহ্‌র তৎকালীন স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ আসামি ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু ও ফরহাদকে (রেজভি আহমেদ) অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।

 

কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, রাজপথে বহু বছর ধরে বিচারের দাবিতে আন্দোলন চললেও আগে কাঙ্ক্ষিত ফল মেলেনি। তিনি প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সালমান ভক্ত তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার ও পল্লব দাস।

 

উল্লেখ্য, প্রতিবছর ১৯ সেপ্টেম্বর সালমান শাহ্‌র জন্মদিনে কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেন যশোরের ভক্তরা। একই সাথে মৃত্যুবার্ষিকীতেও মানববন্ধন, মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও তাঁর আসন্ন জন্মবার্ষিকী ঘিরে নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com