1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
৭৫ বছরেও থামেনি জলিলের জীবনসংগ্রাম, জীবিকার তাগিদে ওঠেন নারিকেল গাছে সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সলঙ্গার গাঢ়ুদহ নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ ভাবগাম্ভীর্যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতা চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের দোতলা থেকে লাফিয়ে পালানো আসামি গ্রেপ্তার রায়গঞ্জে অটোরিকশা-সিএনজি মালিক সমিতির সাধারণ সভা, পুরোনো কমিটি বিলুপ্ত রায়গঞ্জে ফুলজোড় নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত নেত্রকোনায় শিশুদের খাবারেই অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

অনলাইন ডেস্ক 

 

 

 

ভারী বৃষ্টিতে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে আলোর প্রতিফলনে পুরো এলাকা ঝিকমিক করছিল। বিমানবন্দরে জলাবদ্ধতার এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

 

 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুরে, চারটি লখনউয়ে এবং একটি করে ফ্লাইট আহমেদাবাদ ও চণ্ডীগড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

 

 

 

 

বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী মানসি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি। এখানে প্রচুর পানি জমেছে। প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পানির স্তর কিছুটা কমার অপেক্ষা করছি, যাতে বের হওয়ার গেটের দিকে যেতে পারি।’

 

 

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, যাত্রীরা প্যান্ট গুটিয়ে জমে থাকা পানির মধ্য দিয়ে লাগেজ ট্রলি ঠেলে বিমানবন্দরের প্রবেশপথের দিকে যাচ্ছেন।

 

 

 

 

অন্য এক যাত্রী জানান, প্রায় দুই বছর আগেও বিমানবন্দরে একই ধরনের জলাবদ্ধতা দেখেছিলেন তিনি। তবে এবার বৃষ্টির পরিমাণ আরও বেশি বলে মনে হয়েছে। একই দিনে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন স্থানে পূজা ও ধর্মীয় আয়োজন থাকায় বিমানবন্দরে যাত্রীদের ভিড়ও ছিল।

 

 

আরেক যাত্রী হিমানশি বলেন, বিমানবন্দরে বেশ পানি জমেছিল। প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। পানির কমার জন্য অপেক্ষা করতে হয়েছে।

 

 

এদিকে, ভারী বৃষ্টির পর দিল্লির বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এতে নগরীর স্বাভাবিক চলাচল ও জনজীবন ব্যাহত হয়েছে।

 

 

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com