1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ট্রাফিক ব্যবস্থা চালুর দাবীতে ৭দিনের আল্টিমেটাম ট্রাক মালিক-শ্রমিকদের নলডাঙ্গার হালতি বিলে রাতভর ভ্রাম্যমান আদালত পরিচালনায় , ৫ জনের কারাদণ্ডসহ জরিমানা ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ উল্লাপাড়ায় ‘ডিবি পরিচয়ে’ চাঁদা দাবি আটক ১ চুয়াডাঙ্গা সীমান্তে মাদকের নতুন ফাঁদ, বহনে ব্যবহার হচ্ছে স্কুলশিক্ষার্থীরা তাড়াশে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশ সুপারের সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ইট ভাটায় সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

ট্রাফিক ব্যবস্থা চালুর দাবীতে ৭দিনের আল্টিমেটাম ট্রাক মালিক-শ্রমিকদের

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

 

 

৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ জেলার সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা চালু করা না হলে মহাসড়ক অবরোধের আল্টিমেটাম দিলেন ট্রাক মালিক ও ট্রাক পরিহবণ শ্রমিক নেতৃবৃন্দ।

 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ৫টায় জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ।

 

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা চালুর দাবিতে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

 

সংবাদ সম্মেলনে জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সড়ক মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা বন্ধ রয়েছে। ফলে যানজট, দুর্ঘটনাসহ নানা ধরণের দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিকদের। আমরা গত ২৭ আগষ্ট ট্রাফিক ব্যবস্থা চালুর দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়ে মানববন্ধন করেছি। কিন্তু এখন পর্যন্তও সড়ক-মহাসড়কে কোন প্রকার ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়নি।

 

ট্রাফিক না থাকায় অবৈধ থ্রি হুইলার, ফিটনেসবিহীন গাড়ী অবাধে চলাচল করছে। ফলে যানজট, দুর্ঘটনাসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের শ্রমিকদের।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসি, ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব, কার্যকরী সভাপতি হাসেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার দিদার আলমসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com