1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

বিপর্যস্ত নেপালকে ৩৬ লাখ ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১ Time View

 

 

অনলাইন ডেস্ক

 

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ৩৬ লাখ ডলারের বেশি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তা রয়েছে।

 

 

 

শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ সহায়তার ঘোষণা দেয়।

 

 

 

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, আমেরিকান নাগরিকদের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নেপাল ও চীনে থাকা মার্কিন দূতাবাসগুলো দেশগুলোর সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তারা সেখানে থাকা মার্কিন নাগরিকদের সহায়তা এবং দুর্যোগ মোকাবিলার কাজেও সহযোগিতা করছে।

 

 

বুধবার হিমালয়ের একটি হিমবাহের অংশ ধসে পড়ে। এর ফলে নেপাল ও তিব্বতের সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়।

 

 

 

বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬৭৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ প্রায় ৩ হাজার মানুষকে উদ্ধারে বড় ধরনের অভিযান চলছে। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন। তাদের মধ্যে প্রায় ১০০ জন মার্কিন নাগরিক।

 

 

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৫৮৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে।

 

 

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com